ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

মিডল্যান্ড ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির আজ ২০ কোটি  ৫৭ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ১৫১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। কোম্পানিটির ১৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সী পার্ল বীচ ১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ১৪ কোটি ৪৬ লাখ, বীচ হ্যাচারির ১৪ কোটি ১৮ লাখ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ১১ কোটি ৯০ লাখ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ২৮ লাখ, ব্রাক ব্যাংকের ৯ কোটি ৩৮ লাখ, শাহজিবাজার পাওয়ারের ৮ কোটি ৩৯ লাখ ও টেকনো ড্রাগসের ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন