দেশের পুঁজিবাজারে সোমবার (৭ জুলাই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৮২ পয়েন্ট বেড়েছে। আর এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাতের ৩ কোম্পানি।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক ও সিটি ব্যাংক পিএলসি।
ইসলামী ব্যাংক
সূচক বৃদ্ধিতে সর্বোচ্চ অবদান রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংকের অবদান ৮.৮১ পয়েন্ট। কোম্পানিটির আজ ১ টাকা ৫০ পয়সা বা ৩.৪০ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৪৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

ব্রাক ব্যাংক
সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ব্রাক ব্যাংক। ব্রাক ব্যাংকের অবদান ৮.৬২ পয়েন্ট। কোম্পানিটির আজ ২ টাকা ২০ পয়সা বা ৪.০৯ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৫৬ টাকা দরে লেনদেন হয়।
সিটি ব্যাংক
সিটি ব্যাংক পিএলসি আজ ডিএসই সূচক বৃদ্ধিতে ৪.২৬ পয়েন্ট অবদান রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ১টাকা ১০ পয়সা বা ৫৪৫ শতাংশ বেড়ে ২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়াও সোমবার সূচকের বড় উত্থানের পেছনে ছিল আরও ৭ কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মা ৬.৭২ পয়েন্ট, স্কয়ার ফার্মা ২.৭৪ পয়েন্ট, ইস্টার্ণ ব্যাংক ২,৪০ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ১.৮৯ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক ১.৮৯ পয়েন্ট, এক্সিম ব্যাংক ১.৭৮ পয়েন্ট এবং শাহজালাল ইসলামী ব্যাংক ১.৭৮ পয়েন্ট অবদান রেখেছে।
উল্লেখ্য, আজ ব্যাংক খাতের শতভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এর ফলে মূল্য সূচক বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে ব্যাংক খাতের।


















