ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও (৭ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ।
আর ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এবি ব্যাংক ৯.৩৮ শতাংশ, এক্সিম ব্যাংক ৮.৯২ শতাংশ,হাইডেলবার্গ সিমেন্ট ৮.৭৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৮.৫৭ শতাংশ, ডেসকো ৭.৭৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৭.৭৪ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭.৬৯ শতাংশ দর বেড়েছে।



















