ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ন

সর্বোচ্চ দরপতন ইসলামিক ফিন্যান্সের শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সর্বোচ্চ দরপতন হয়েছে ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির শেয়ারে। আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ইসলামিক ফিন্যান্সের শেয়ার সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন হয়। ৫২ সপ্তাহ বা ১ বছরে ইসলামিক  ফিন্যান্সের সর্বনিম্ন ৬ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১৮ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এদিন কোম্পানিটি ৩৯৫ বারে ৬ লাখ ৫৪ হাজার ২৮৭টি শেয়ার লেনদেন করে।

উল্লেখ্য, ইসলামিক ফিন্যান্স ২০২৩ ও ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। লভ্যাংশ না দিলেও গতকাল কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসে। তবে আজ ঘটে তার উল্টো চিত্র।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী পর পর দুই বছর কোন কোম্পানি লভ্যাংশ দিতে ব্যার্থ হলে তাকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠনো হয়। সেই হিসাবে আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটির শেয়ার পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। এর ফলে কোম্পানিটির শেয়ারে স্বাভাবিকভাবে আগ্রহ হারিয়েছে বিনিয়োগকারীরা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন