ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ব্রাক ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ২৪ কোটি ৮৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ১২ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস পিএলসি। কোম্পানিটির ১৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিডল্যান্ড ব্যাংক ১৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারি ১৩ কোটি ২ লাখ, স্কয়ার ফার্মা ১২ কোটি ২৭ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১১ কোটি ৬৯ লাখ, লাভেলো আইসক্রিম ১০ কোটি ৭১ লাখ, ফাইন ফুডস ৮ কোটি ৮২ লাখ, ইসলামিক ফিন্যান্সের ৮ কোটি ও সিটি ব্যাংকের ৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন