ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

এজিএমের তারিখ জানিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ৯ নভেম্বর সকাল সাড়ে ১১টায় কেজিসি বাঙ্কুয়েট হল, কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এজিএম কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সেটা পরবর্তীতে নির্ধারণ হবে এবং নোটিশের মাধ্যমে শেয়ারহোল্ডারদের জানানো হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর আগামী ১৫ অক্টোবর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ