ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন

জুলাই শহীদদের স্মরণে দেশের সব মসজিদে বিশেষ দোয়া আজ

ADVERTISEMENT

জুলাই শহীদদের স্মরণে দেশের সব মসজিদে বিশেষ দোয়া

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দেশের সব মসজিদে আজ বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার (১ জুলাই) বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ জোহর (দুপুর দেড়টায়) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ