ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

ইস্টার্ণ হাউজিংসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে  ইস্টার্ণ হাউজিং। কোম্পানিটির আজ ৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ২১৪  বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং। কোম্পানিটির ৩৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বালাদেশ শিপিং কর্পোরেশন ৩২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস ৩১ কোটি ৭৫ লাখ, কর্নফুলী ইন্স্যুরেন্স ৩০ কোটি ২৭ লাখ,ফারইস্ট নিটিং ২৯ কোটি ৪৭ লাখ, আইটিসি ২৭ কোটি ৩৭ লাখ, মেঘনা ইন্স্যুরেন্স ২২ কোটি ৩৯ লাখ, বেক্সিমকো ২১ কোটি  ২১ লাখ ও সান লাইফ ইন্স্যুরেন্স ২০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ