ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

সিইসির সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (২৫ জুন) বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বুধবার বেলা ১১টায় জামায়াতের একটি প্রতিনিধি দলকে সময় দিয়েছেন সিইসি।”

ঢাবিতে রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, বৈঠকে জামায়াতের নিবন্ধন সনদ পুনঃপ্রাপ্তি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে, মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন সনদ ও দাঁড়িপাল্লা প্রতীক ফেরত দিয়েছে। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশ নিতে আর কোনো আইনি বাধা থাকল না দলটির।

প্রসঙ্গত, ২০০৮ সালে জামায়াতকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। তবে ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের প্রেক্ষিতে সেই নিবন্ধন বাতিল করা হয়। এরপর ২০১৬ সালে সুপ্রিম কোর্টের একটি প্রশাসনিক আদেশের ভিত্তিতে বাতিল করা হয় দলটির নির্বাচনী প্রতীক—দাঁড়িপাল্লা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ