ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনাল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সংশ্লিষ্টতা শনাক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ মঙ্গলবার এই মামলার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। একইসঙ্গে মামলার বিচারকার্য সরাসরি সম্প্রচার করবে ট্রাইব্যুনাল।

এর আগে সকালে মামলার সাতজন গ্রেপ্তার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলাম।

এছাড়াও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও আদালতে হাজির করা হয়েছে।

আশুলিয়া হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় প্রধান তিন আসামি হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী মামুন। এর মধ্যে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পলাতক রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ