ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ জুন) ডিবি সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে, রবিবার (২২ জুন) জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা এই সংস্থাটি।

রাজধানীর মনিপুরী পাড়া থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসসংযোগ শাখা উপ-কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, রাতে মনিপুরী পাড়া থেকে সাবেক এই এমপিকে গ্রেফতার করেছে ডিবি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ