ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

প্রিমিয়ার সিমেন্টের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬১ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল।

পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২৪ সালের ৭ নভেম্বর প্রিমিয়ার সিমেন্টের পর্ষদ ৩২২টি নতুন অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়। পাঁচ বছর মেয়াদি প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ৫০ লাখ টাকা ধরা হয়েছিল। তখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যুর কথা জানানো হয়। কিন্তু কোম্পানিটির স্মারকনামায় (Memorandum of Association) এ ধরনের শেয়ার ইস্যুর কোনো সুযোগ না থাকায় বিএসইসি তা অনুমোদন দেয়নি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ