ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন

সচিবালয়ে এক ঘণ্টার কর্মবিরতিতে সরকারি কর্মচারীরা

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের উদ্যোগে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।

এছাড়া, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ মাঠপর্যায়ের সব সরকারি দপ্তরে একই সময়ে কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছে ঐক্য ফোরাম।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, দাবি মেনে না নিলে ৩১ মে-র পর থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ সকাল সোয়া ১০টার দিকে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর প্রথম আলোকে বলেন, “বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মবিরতি চলছে। এখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে বসছি।”

পরে প্রথম আলোর এই প্রতিবেদক জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে গিয়ে বেশ কিছু কর্মচারীকে জমায়েত হতে দেখেন। তবে কিছু দপ্তরে গিয়ে দেখা যায়, কয়েকজন কর্মচারী তাঁদের নিজ নিজ কার্যালয়ে অবস্থান করছেন।

এর পেছনের প্রেক্ষাপটে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এর বিরোধিতা করে আন্দোলনে নামেন। আন্দোলনের মধ্যেই গত রোববার সন্ধ্যায় সরকার অধ্যাদেশটি জারি করে।

এর প্রতিবাদে গত শনিবার থেকেই সচিবালয়ের কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ