আগের ৪ কর্মদিবসের পতন কাটিয়ে উত্থানে ফিরেছে মূল্য সূচক। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ২০৩ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৪৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















