ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৪১টি বা ৬০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৪০  পয়সা বা ৯.৭৬ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক পিএলসি। আজ শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা  বা ৯.৬৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা  ২০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৮.০৫  শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বারাকা পতেঙ্গা ১ টাকা ৩০ পয়সা বা ৮.০২ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৭.৬০ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৩১ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ৬.৪৫ শতাংশ, এনআরবিসি ব্যাংক ৬ শতাংশ, শাহজিবাজার ৫.৭১ শতাংশ ও পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.৪০ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ