ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৪১টি বা ৬০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক পিএলসি। আজ শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৬৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৮.০৫ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বারাকা পতেঙ্গা ১ টাকা ৩০ পয়সা বা ৮.০২ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৭.৬০ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৩১ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ৬.৪৫ শতাংশ, এনআরবিসি ব্যাংক ৬ শতাংশ, শাহজিবাজার ৫.৭১ শতাংশ ও পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.৪০ শতাংশ দর কমেছে।