ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

খুলনা পাওয়ারসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার (ডিএসই) ১৬৯টি বা  ৪২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি। আজ কোম্পানিটির দর  ১৪ টাকা বা ২.১৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৩৫ টাকা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনার্জি প্যাক পাওয়ার লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৬.৪০ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাটা সু ৬.২১ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যাল ৫.৮৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ৫.৭১ শতাংশ, মেঘনা পেটের ৫.৪১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৯১ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৪ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন