ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

মিডল্যান্ড ব্যাংকসহ দর পতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২০৮টি বা ৫২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির।

আজ শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৪২ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি। আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৪.৮৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯.৮০ টাকা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। আজ শেয়ারটির দর  ২০ পয়সা বা ৪.৭৬ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে- ন্যাশনাল ব্যাংকের ৪.১৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩.৪৮ শতাংশ, ইসলামিক ফিন্যান্সের ৩.৪৪ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩.৩৮ শতাংশ ও সিলভা ফার্মার ৩.৩৮ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন