ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

৬ কোম্পানির লভ্যাংশ বিতরণ সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- কোহিনুর কেমিক্যাল, ইনডেক্স অ্যাগ্রো, ইফাদ অটোস, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ  স্কয়ার ফার্মাসিটিক্যালস ও স্কয়ার টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে কোহিনুর কেমিক্যাল ৬০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ নগদ। ইনডেক্স অ্যাগ্রো ২৫ শতাংশ নগদ, ইফাদ অটোস ২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১ শতাংশ নগদ। স্যালভো কেমিক্যাল ২.৫০ শতাংশ নগদ, স্কয়ার ফার্মা ১১০ শতাংশ নগদ ও স্কয়ার টেক্সটাইল ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন