দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে কলকাতায় রেখে দুবাই ঘুরতে গেছেন ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। তাদের দুবাই সফরের বিভিন্ন মুহূর্ত এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি শুভশ্রীর এক ফ্যান পেজে পোস্ট হওয়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভিডিওতে দেখা যায়, এক বন্ধুর জন্মদিনে গ্যাস বেলুনের মালা গলায় পরে শুভেচ্ছা জানাচ্ছেন অভিনেত্রী। বেলুনগুলো গলায় ঝুলিয়ে তিনি ঘাড় নাড়িয়ে হাসতে হাসতে ‘হ্যাপি বার্থডে’ বলছেন। তবে এই আনন্দঘন মুহূর্তেই অনুরাগীরা তাকে সতর্ক করেছেন।
ভিডিওর নিচে এক নেটিজেন মন্তব্য করেন, “গলায় ফাঁস লেগে যাবে, এমন মজার দরকার নেই।” আরও অনেকে একই ধরনের সতর্ক বার্তা দিয়ে শুভশ্রীকে সাবধানে থাকতে বলেছেন।
এছাড়া শুভশ্রীর আরেকটি ভিডিওতে তাকে বুর্জ খলিফার সামনে দেখা গেছে। অন্য এক ভিডিওতে দুবাইয়ের এক মলে আইসক্রিম খেতে ব্যস্ত শুভশ্রী, আবার কোনো ভিডিওতে রেস্তোরাঁয় বসে জমিয়ে খাওয়াদাওয়া করতে দেখা গেছে তারকা দম্পতিকে।
রাজ-শুভশ্রীর এই আনন্দময় মুহূর্তগুলো তাদের ভক্তদের আনন্দ দিচ্ছে, তবে মজার ঘটনার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন অনেকে।



















