ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

শেখ হাসিনাসহ পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সপ্তাহের শুরুতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ। ব্যাংক হিসাবের তথ্য চাওয়া অন্যান্য সদস্যরা হলেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) এবং দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।

জানা গেছে, তাদের আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনা করে মানি লন্ডারিং বা আর্থিক অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তদন্ত চালানো হবে। বিএফআইইউ চিঠিতে উল্লেখ করেছে, এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। তলব করা ব্যক্তিদের জাতীয় পরিচয় সংক্রান্ত তথ্যও নির্দেশনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ