ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন

সাবেক প্রেমিক জিৎকে নিয়ে পোস্ট সরিয়ে ফেললেন স্বস্তিকা মুখোপাধ্যায়

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ-এর জন্মদিন ছিল ৩০ নভেম্বর। সেই দিন গভীর রাতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে প্রাক্তন প্রেমিকের প্রতি তার অনুভূতির কথা শেয়ার করেন।

পোস্টে স্বস্তিকা লেখেন, ‘জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল/আছে। শুভ জন্মদিন প্রেম! সব যায়, স্মৃতিটুকু রয়ে যায়।’

এছাড়াও তিনি আরও যোগ করেন, ‘যত বয়স বাড়ছে, তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনেরা মনে রাখছে না, সেটা জরুরি নয়। নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম।’

তবে কিছু সময় পরেই সেই পোস্টটি সরিয়ে ফেলেন স্বস্তিকা। যদিও তার কথাগুলো ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

স্বস্তিকা ও জিৎ প্রথমবার একসঙ্গে কাজ করেন ‘মস্তান’ ছবিতে। সেই সময় স্বস্তিকা সদ্য বিচ্ছেদ পার করছিলেন। বন্ধুত্ব থেকে তাদের সম্পর্কে রূপ নেয় ভালোবাসায়, তবে সেই প্রেম কখনো সংসার পর্যন্ত গড়ায়নি।

এরপর থেকে স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে বহু আলোচনা হলেও, জিৎ ও স্বস্তিকা কখনো তাদের সম্পর্ক নিয়ে সরাসরি মন্তব্য করেননি।

জিৎ-এর জন্মদিনে স্বস্তিকার এই পোস্ট তাদের পুরনো স্মৃতি এবং আবেগের এক ঝলক প্রকাশ করলেও, তা কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলেন অভিনেত্রী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ