বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি হতে যাচ্ছে, তবে এবার নারী ক্রিকেটে। আজ (রোববার) শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, যেখানে দুপুর ১২টায় ভারতের মেয়েরা মোকাবিলা করবে পাকিস্তানের মেয়েদের।
এই টুর্নামেন্টটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে গত কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবার যুব মেয়েদের এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত-পাকিস্তানের এই তুমুল প্রতিদ্বন্দ্বিতা কুয়ালালামপুরের বায়েওমাস ওভালে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এরপর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের নারী বিভাগে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে, যেখানে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় তাদের ভক্তরা পাচ্ছে সেই পুরনো রোমাঞ্চ।
এদিকে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে আগামীকাল (সোমবার) শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে। ২২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই বয়সভিত্তিক এশিয়া কাপ।



















