দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন সম্প্রতি হায়দরাবাদে তার সিনেমা ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে ভিড়ের চাপে এক মহিলার মৃত্যু হওয়ার পর গ্রেপ্তার হন। গ্রেপ্তারির পর তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে হাইকোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় তাকে এক রাত জেলে কাটাতে হয়েছিল।
জেলে কাটানো রাতের অভিজ্ঞতা সম্পর্কে জানা গেছে, আল্লু অর্জুন কোনো বিশেষ সুবিধা বা ব্যবস্থা দাবি করেননি। ওই রাতে তিনি সাধারণ ভাত এবং সবজির ঝোল খেয়েছিলেন। বিশেষ রুম বা সেবা চাওয়ার কোনো অনুরোধ করেননি। তিনি একেবারে সাধারণ বন্দির মতোই রাত কাটিয়েছেন।
এদিকে, অভিনেতাকে যখন আটক করা হয়েছিল, তখন পুলিশ তাকে জিপে না নিয়ে সাধারণ গাড়িতে করে জেলে নিয়ে গিয়েছিল।
এ ঘটনায় হল মালিকরা জানিয়েছেন, আল্লু অর্জুনের উপস্থিতি সম্পর্কে আগে থেকে জানানো হয়নি, যার কারণে যথাযথ জনসমাগম ব্যবস্থা করা সম্ভব হয়নি। অভিনেতা ও তার টিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কেন পুলিশকে আগেই জনসমাগমের বিষয়ে অবহিত করা হয়নি।


















