ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে শিল্পকলার বিশেষ আয়োজন

আজ ১৪ ডিসেম্বর। বাঙ্গালি জাতির ইতিহাসের এক অন্ধকারময় দিন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী যেন সকল পৈশাচিকতা ছাড়িয়ে গিয়েছিল। গণহত্যা করা হয়েছিল দেশের বরেণ্য সব বুদ্ধিজীবীদের। ব্যথাবিধুর এই দিনে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় সকাল ৮.৩০ মিনিটে।

শহীদদের স্মৃতি স্মরণে দিনব্যাপী স্থাপনা ও পারফরম্যান্স “১৯৭১/২০২৪: আমাকে লুকিয়ে ফেল চোখের পাতায়” শীর্ষক অনুষ্ঠান শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সকাল ১১ টায় অনুষ্ঠিত হওয়া এই প্রোগ্রাম চলবে বিকাল এ টা পর্যন্ত। যা আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

এছাড়াও কর্মসূচি হিসেবে শিল্পকলা একাডেমী মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বিশেষ করে পোশাকশিল্প শ্রমিকদের নিয়ে। যা শুরু হয় সাভারের আশুলিয়ায়। যা সকাল ১০:০০ টা থেকে বিকাল ৫:০০ টা চলবে। তাছাড়াও ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমী, চট্টগ্রামে।

তাছাড়া আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে নাট্যকার মুনির চৌধুরী স্মরণে সেমিনার আয়োজন করা হয়েছে। যা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬ টায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ