ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৫:১২ পূর্বাহ্ন

জিতের আবেগঘন বার্তা মেয়ের জন্মদিনে: “নিজে যখন বাবা-মা হবি, তখন বুঝবি”

টালিউড তারকা জিৎ ও তার স্ত্রী মোহনার একমাত্র মেয়ে নবন্যা বারো বছরে পা দিল। ২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-১২) জন্ম নেওয়া এই তারকা সন্তানকে নিয়ে বিশেষ এক আবেগঘন বার্তা দিয়েছেন জিৎ।

মেয়ের নানা মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জিৎ লিখেছেন, “নিজে যখন বাবা-মা হবি, তখন বুঝবি। এই কথার প্রকৃত অর্থ আমি ২০১২ সালের ১২ ডিসেম্বর নবন্যাকে পাওয়ার পর বুঝতে শিখি। সন্তান জন্মের মাধ্যমে স্বার্থহীন ভালোবাসার যে জাদু, তা কোনোভাবেই প্রকাশ করা সম্ভব নয়। নবন্যাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।”

ভিডিওতে নবন্যার খুনসুটি, মায়ের সঙ্গে সময় কাটানো, বাবার সঙ্গে ফটোশ্যুট এবং ভাইকে আদর করার মিষ্টি মুহূর্তগুলো তুলে ধরেছেন জিৎ। তিনি আরও বলেন, “আমি খুব আনন্দিত তুই আমাদের জীবনে আছিস। এই উপলক্ষ্যে আমার মা-বাবা এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

মেয়ের কাছ থেকে অনেক কিছু শিখছেন বলেও জানান জিৎ। নতুন প্রজন্মের ভাষা ও ধ্যানধারণা বুঝতে তার চেষ্টা অব্যাহত বলে জানান তিনি।

সামাজিক মাধ্যম বা প্রচারের বাইরে নবন্যাকে খুব কমই প্রকাশ্যে দেখা যায়। তবে মেয়ের জন্মদিনে পারিবারিক মুহূর্তগুলো শেয়ার করে জিৎ আবারও প্রমাণ করলেন যে তিনি আদ্যোপান্ত একজন ‘ফ্যামিলি ম্যান’।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ