ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৪:১১ পূর্বাহ্ন

নতুন গানের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সালমা

জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা বর্তমানে নতুন গান এবং স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। ধারাবাহিকভাবে প্রতি মাসে নতুন গান প্রকাশ করে ভক্তদের চমক দিচ্ছেন তিনি। সম্প্রতি চারটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন এই শিল্পী। গানের রেকর্ডিং আগেই সম্পন্ন হয়েছে, আর ভিডিও ধারণ শেষে এগুলো শিগগিরই মুক্তি পাবে।

এ প্রসঙ্গে সালমা বলেন, “খুব বেশি প্রয়োজন না হলে শুটিং করতে চাই না। কারণ শুটিংয়ে প্রচুর কষ্ট করতে হয়। রোদের মধ্যে কাজ করতে গিয়ে বুঝি যারা প্রতিনিয়ত শুটিং করেন তাদের কষ্টের কথা।”

তিনি আরও যোগ করেন, “বেশিরভাগ প্রযোজনা প্রতিষ্ঠান গানের ভিডিওতে শিল্পীর উপস্থিতি চায়। শিল্পী হিসেবে তখন আমাদের নিষেধ করার সুযোগ থাকে না। পাশাপাশি গানের ব্যবসায়িক দিকও আমাদের মাথায় রাখতে হয়।”

গান ও ভিডিওর মাধ্যমে ভক্তদের আরও কাছে পৌঁছাতে কাজ করে যাচ্ছেন সালমা। নতুন গানগুলো নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ