সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৯৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৪৮ কোটি ৪৫ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে একমি ল্যাবরেটরিজের ১৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যারিকো ১৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৪ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৩ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা, ফাইন ফুডসের ৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ৩ কোটি ২০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















