পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিশেষ সাধারণ সভা (ইজিএম) এর তারিখ পরিবর্তন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৬ মে অনুষ্ঠিত ৫২তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির ইজিএম আগামী ৩ জুন ২০২৬ অনুষ্ঠিত হবে। এর আগে সভাটি আগামী ২১ মে আয়োজনের সিদ্ধান্ত ছিল।
কোম্পানিটি জানিয়েছে, শুধুমাত্র ইজিএমের তারিখ পরিবর্তন করা হয়েছে। সভা সংক্রান্ত অন্যান্য সব তথ্য ও সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।


















