ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

২০২৪ সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ৯টি দেশ

ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় এক বছরের বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চলছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতেও ২০২৪ সালে নয়টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলো হলো—আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, জ্যামেইকা এবং বার্বাডোস।

২০২৪ সালের ২১ জুন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আর্মেনিয়া। আর সর্বশেষ স্বীকৃতি দেয় বার্বাডোস, ২০ এপ্রিল।

এদিকে গাজায় চলমান সংঘর্ষে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন লক্ষাধিক। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ