ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ক্রাউন সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (১০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ক্রাউন সিমেন্টের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩২ পয়সা। আলোচ্য প্রান্তিকে কোম্পানির ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৯০ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ২৫ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ