ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

এমবি ফার্মাসিউটিক্যালস শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (১০ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

২০২৪ অর্থবছরে এমবি ফার্মার শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৩ পয়সা, যা আগের বছরে ছিল ৩ টাকা ৭৯ পয়সা। এছাড়া ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ২৬ পয়সায়।

আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ