ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

বাড্ডায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে, রাজধানী বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট গিয়ে কাজ করে।

তিনি আরও জানান, প্রায় ২৫ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকেল ৩টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির পাঁচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ