জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতির কবরের পাশে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। তারা ‘জিয়া তোমায় দেখা যায়’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে দলীয় নেতাকর্মীরা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।


















