ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন: কী বললেন তাইজুল?

বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব নিয়ে গুঞ্জন চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই তার পারফরম্যান্সে ধস নামে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হন শান্ত। এরপর থেকে শোনা যাচ্ছে, সিরিজের শেষ টেস্টের পরই অধিনায়কত্ব ছাড়তে পারেন তিনি।

আগামী টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে না এসে শান্তর পরিবর্তে উপস্থিত হন স্পিনার তাইজুল ইসলাম। শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে জানতে চাইলে তাইজুল বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “এই বিষয়ে আমি কিছু শুনিনি, এটা আমার কাজের মধ্যে পড়ে না। কে অধিনায়ক হবে তা নিয়ে কোনো টিম মিটিং হয়নি। আমি এ বিষয়ে সঠিক জানি না।”

সিরিজের মাঝপথে এমন গুঞ্জনের প্রভাব নিয়ে তাইজুল বলেন, “এটা টিম গেম, দল কীভাবে ভালো থাকবে সেটাই গুরুত্বপূর্ণ। কেউ হয়তো প্রভাবিত হতে পারে, আবার কেউ নির্ভার থেকে নিজের কাজে মনোযোগ দিতে পারে। আমি সবসময় নিজের কাজ নিয়ে নির্ভার থাকার চেষ্টা করি। দলের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত থাকে না, ম্যানেজমেন্ট ও বোর্ডই এসব নিয়ে সিদ্ধান্ত নেয়।”

সিনিয়র ক্রিকেটার হিসেবে নিজের ভূমিকা প্রসঙ্গে তাইজুল বলেন, “আমার অভিজ্ঞতা থেকে টিমমেট কিংবা দেশের মানুষ কতটা নিতে পারছে তা গুরুত্বপূর্ণ। মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি মাঝে মাঝে ফিল্ড পজিশন বা ব্যাটারকে সেটআপ করার পরামর্শ দিই, এবং ক্যাপ্টেনও জিজ্ঞেস করে। আমি সবসময় চেষ্টা করি ভূমিকা রাখার।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ