ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

’বি’ ক্যাটাগরির শেয়ারেই ভরসা বিনিয়োগকারীদের

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ’বি’ ক্যাটাগরির কোম্পানি। আলোচ্য সপ্তাহে তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ‘বি’ ক্যাটাগরির শেয়ার।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

বি ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, ভিএফএস থ্রেড ডাইং, এপেক্স ট্যানারি, এমএল ডাইং ও ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরডি ফুড

সপ্তাহের ব্যবধানে মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে ৩৫.৬১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২০ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ২৭ টাকা ৮০ পয়সা দাঁড়িয়েছে।

২০২৫ সালে আরডি ফুড ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ভিএফএস থ্রেড ডাইং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ৩৫.০৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ১৫ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এপেক্স ট্যানারি

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫.২৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৬ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ১২১ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

এম.এল ডাইং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ১৯.০৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ১০ টাকা দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এছাড়া ফার কেমিক্যালের ১৫.৯০ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ