ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

তশরিফা ইন্ডাস্ট্রিজের ৩.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

তশরিফা ইন্ডাস্ট্রিজের ৩.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪ পয়সা। এছাড়া ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ১২ পয়সায়।

আগামী ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর, ২০২৪।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন