ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১:২২ পূর্বাহ্ন

৯ মাসে আইডিএলসির আয় বেড়েছে ২৫%

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফিন্যান্স গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির বছরের ৯ মাসে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ২৫.৩১ শতাংশ।

রবিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৭ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২৪) শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৩ টাকা ০২ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৪১ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ বছরের ৯ মাসে কোম্পানিটির ৬১ পয়সা বা ২৫.৩১ শতাংশ আয় বেড়েছে।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য ছিল  ৪৭ টাকা ২২ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন