সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের পথ উন্মুক্ত হচ্ছে। দীর্ঘ আট বছর পর ষোড়শ সংশোধনী মামলার রিভিউ শুনানির উদ্যোগ নেওয়ায় এমন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আগামী রোববার মামলাটি আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার এক নম্বর এমিকে রয়েছে। ওইদিন মামলাটি নিষ্পত্তি হলে সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারপতিদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ বদান্তর বাধা দূর হবে বলে জানিয়েছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। বিগত আওয়ামী লীগ সরকার রিভিউ শুনানির উদ্যোগ না নেওয়ায় দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠার পরও হাইকোটের তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত ঝুলে রয়েছে পাঁচ বছর ববে। এখন রিভিউ নিষ্পত্তি হলেই ওই তিন বিচারপতিসহ মোট ১৫ বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পথ উন্মুক্ত হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌসুলি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক-আর হক ইত্তেফাককে বলেন, আপিল বিভাগের বায়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতি পুনর্বহাল করা হয়েছে। এই রায়ের উপর কোন স্থগিতাদেশ নাই। রোববার আপিল বিভাগে রিভিউ নিষ্পত্তির পর বিচারপতি অপসারনের পথ পরিষ্কার হবে বলেও জানান তিনি।
সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, রিভিউ পিটিশন প্রত্যাহার করে নিলে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতি পুনরুজ্জীবিত হবে। যখন ওই পদ্ধতি পুনরুজ্জীবিত হবে এখন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কাউন্সিল গঠন করতে কোন বাধা থাকবে না।
প্রসঙ্গত, ১৯৭২ সালে প্রণীত মূল সংবিধানে উচ্চ আদালতে বিচারপতি অপসারণ সংক্রান্ত ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছিলো। ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা চালুর পর এই ক্ষমতা সংসদের কাছ থেকে সরিয়ে চতুর্থ সংশোধনীর মাধ্যমে আনা হয় রাষ্ট্রপতির হাতে। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে উচ্চ আদালতের বিচারপতিদের দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হত। দীর্ঘদিন ধরে চলা ওই পদ্ধতি সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বাতিল করে বিচারপতি অপসারণ ক্ষমতা ২০১৪ সালে আবারো জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নেয় তত্কালীন আওয়ামী লীগ সরকার। তখন বিএনপিসহ বিরোধী বাজনৈতিক দলগুলো এই সংশোধনীর তীব্র বিরোধিতা করে। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ ছিলো, এই সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের উপর আওয়ামী লীগ সরকার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে।
ওই বছরই এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দশজন আইনজীবীর পক্ষে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ঘোড়শ সংশোধনীকে সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করে। তিন বিচারপতির সম্বয়ে গঠিত বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন।

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে তত্কালীন সরকার আপিল করে। আপিল শুনানিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ দশজন আইনজকে অ্যামিকাসকিউরি হিসাবে নিয়োগ দেয় আপিল বিভাগ। আইনজ্ঞদের নয়জনই হাইকোর্টের রায় বহালের পক্ষে মত দেন। মামলার সকল পক্ষ এবং অ্যামিকাসকিউরিদের মত নিয়ে ২০১৭ সালে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন সাও বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সরকারের আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। ফলে পুনরুজ্জীবিত হয় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পদ্ধতি সংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ। এই রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করে তখনকার সরকার। ওই রিভিউ পিটিশন গত আট বছরেও শুনানির উদ্যোগ নেয়া হয়নি। ফলে রিভিউ না শুনেই আপিলের উপর রায়দানকারী সাত বিচারপতিই পর্যায়ক্রমে অবসরে যান।


















