ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মোট ৩৯৭টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টি বা ৪১ শতাংশ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে
শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আজ ১৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। গতকাল শেয়ারটির সর্বশেষ বাজার দর ছিল ১৬ টাকা ২০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বুধবার শেয়ারটির দর ১৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।আজ লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ১৪২ টাকা ৬০ পয়সা ছিল। দিনশেষ কোম্পানিটির লেনদেন ১৫৬ টাকা ৮০ পয়সায় শেষ হয়।
টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৪৬ শতাংশ বেড়েছে। লেনদেনের শুরুতে শেয়ারটি ১৫ টাকা দরে লেনদেন হয়। দিনশেষে কোম্পানিটির লেনদেন ১৬ টাকা ২০ পয়সায় শেষ হয়।

তালিকার চতুর্থস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ২৮ টাকা ১০ পয়সা বা ৮.৭৫ শতাংশ দর বেড়েছে।
দিনের শুরুতে শেয়ারটি ৩২৫ টাকায় লেনদেন শুরু করে। লেনদেন শেষে শেয়ারটির সর্বশেষ মূল্য দায়ড়িয়েছে ৩৪৯ টাকা ৪০ পয়সা।
তালিকার পঞ্চম স্থানে থাকা এডিএন টেলিকমের দর ৭ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।
আজ শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ করে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৮৩ টাকা ৬০ পয়সায়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ১২ টাকা বা ৮.১২ শতাংশ, রানার অটো ৫০ পয়সা বা ১.৯৫ শতাংশ, কোহিনুর কেমিক্যাল ৩৯ টাকা ৭০ পয়সা বা ৭.৪৮ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংক ৭০ পয়সা বা ৭ শতাংশ ও প্রাইম ইন্স্যুরেন্সের ২ টাকা ১০ পয়সা বা ৫.৯৭ শতাংশ দর বেড়েছে।


















