দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে রসুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা। সরবরাহ কমে যাওয়ায় মোকামে পণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খুচরা বাজারে পণ্যটির দামেও এখন প্রভাব দেখা যাচ্ছে।
হিলি বাজারে গতকাল ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই রসুনের যথেষ্ট সরবরাহ রয়েছে। এর পরও ঊর্ধ্বমুখী ছিল মসলাপণ্যটির দাম। এক সপ্তাহ আগেও প্রকারভেদে প্রতি কেজি দেশী রসুনের দাম ছিল ১৮০-২০০ টাকা, যা বর্তমানে ২২০-২৪০ টাকা।


















