ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

কেজিতে ৬০ টাকা কমেছে আদার দাম

চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে আদার দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৬০ টাকা কমে মসলাপণ্যটির দাম ১৯০-২০০ টাকায় নেমে এসেছে। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশীয় ও ভারতীয় আদার সরবরাহ কমলেও মিয়ানমার থেকে আমদানি বেড়েছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে আদা আমদানি শুরু হয়েছে। ফলে মসলাপণ্যটির দাম কমেছে।

গতকাল হিলি বাজার ঘুরে দেখা যায়, সব দোকানেই আমদানীকৃত বার্মা আদা শোভা পাচ্ছে। সরবরাহ বাড়তি থাকায় দাম কমতির দিকে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আদা প্রকারভেদে ১৯০-২০০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা দাম কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে এ অবস্থা অনেকটা কাটিয়ে উঠেছে বলে জানান এ ব্যবসায়ী। বর্তমানে মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে আদা আমদানি করছেন আমদানিকারকরা। এতে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বেড়েছে। ফলে দাম কমতে শুরু করেছে। কম দামে আমদানি করতে পারায় খুচরা পর্যায়ে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ