ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

বেক্সিমকো-সামিটসহ ৫ গ্রুপের মালিকদের লেনদেনের তথ্য চেয়ে চিঠি

বেক্সিমকো, ওরিয়ন, বসুন্ধরা, সামিট ও নাসা গ্রুপের মালিক এবং তার পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এ চিঠি দিয়েছে। এনবিআর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের কর ফাঁকির বিশেষ অনুসন্ধান কার্যক্রম চলছে। বিভিন্ন পন্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির বিশেষ অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

সিআইসি বর্তমান সময়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ পর্যালোচনা এবং সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর ফাঁকিবাজদের তালিকা সম্পন্ন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ