শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভা পুন:নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুন:নির্ধারিত সময় অনুযায়ী বন্ডটির ট্রাস্টি সভা আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য কুপন রেট ঘোষণা করা হতে পারে।
এর আগে বন্ডটির ট্রাস্টি সভা ২১ আগস্ট নির্ধারণ করা হয়েছিল।


















