ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট থেকে। এখন নতুন সিদ্ধান্ত হলো, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষাও নেওয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ