ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন

ঈদের আগে ব্যাংকে টাকা তোলার হিড়িক

আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। এরপর টানা পাঁচদিনের ছু‌টি। কোরবানির ঈদকে কেন্দ্র করে ব্যাংকগুলোতে গ্রাহকের ভিড় ও টাকা তোলার চাপ বে‌ড়ে‌ছে। প্রতিটি শাখায় দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গ্রাহক। নগদ টাকা উত্তোলনের চা‌পে সেবা দিতে হিমশিম খা‌চ্ছেন ব্যাংক কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল ও দিলকুশা, দৈ‌নিক বাংলা, পল্টনসহ বি‌ভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘু‌রে ‌দেখা গে‌ছে এমন চিত্র।

দেখা যায়, সকাল থে‌কেই ব্যাং‌কের শাখাগু‌লো‌র ক্যাশ ও জমা কাউন্টারের সামনে গ্রাহকের লম্বা লাইন। নতুন টাকা নেওয়ার পাশাপা‌শি বি‌ভিন্ন চালানপত্র, ডি‌পো‌জিটসহ বি‌ভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গে‌ছে। এদিকে অতিরিক্ত গ্রাহকের চাপে ব্যাংকের ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ চাপ সামলাতে হচ্ছে।

বৃহস্পতিবার দুপু‌রে ম‌তি‌ঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসে গি‌য়ে দেখা যায় গ্রাহ‌কের ব্যাপক ভিড়। দীর্ঘ লাই‌নে টাকা উ‌ত্তোল‌নের জন্য গ্রাহক দাঁড়ি‌য়ে আছেন। অনেকে লাইনে অপেক্ষা করছেন নতুন টাকার জন্য।

ডাচ-বাংলা ব্যাংকের মতিঝিল শাখায় গিয়েও দেখা যায় গ্রাহকের অনেক ভিড় র‌য়ে‌ছে। শাখাটির ক্যাশ কাউন্টা‌রে দা‌য়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ঈদের আগে আজ শেষ দিন অফিস। তৈরি পোশাকসহ সব ধরনের কল-কারখানা আজ বন্ধ হয়ে যাবে। মানুষ ঈদ করতে বাড়ি যাবে। তাই আজ সকাল থে‌কেই গ্রাহকের অনেক চাপ। সাধারণ দিনের চেয়ে তিন চারগুণ বেশি লেনদেন হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ