ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ১১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের ইউক্রেন নিয়ন্ত্রিত পোকরোভস্ক ও রিভাইন শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও আটজন।

দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন এক টেলিগ্রাম পোস্টে বলেন, শনিবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরে রাশিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে। খবর বিবিসি’র।

ভাদিম ফিলাশকিন বলেন, শত্রুরা বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুরভাবে হামলা করছে এবং দুর্দশা নিয়ে আসার চেষ্টা করছে।

এদিকে, ওইদিনই সন্ধ্যায় এক ভিডিও বার্তায় রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনী আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রাশিয়ার এসব হামলার পরিণতি অনুভব করা উচিত।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনীয় কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে উদ্ধারকর্মীদের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চালাতে দেখা গেছে। একটি পুড়ে যাওয়া গাড়িও দেখা গেছে ওই ছবিতে।

তবে এখন পর্যন্ত শনিবারের হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া।

দোনেৎস্কের উত্তর-পশ্চিমে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত পোকরভস্ক বর্তমানে রুশ বাহিনীর দখলে আছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ৬০ হাজার। তবে শহরটিতে বিপদ সতর্কতা থাকলেও অনেকেই শহরে ফিরে আসছেন।

এর আগে, গত বছরের আগস্টে পোকরভস্ক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ