আগের ম্যাচেই সিরিজ খুঁইয়েছিল অস্ট্রেলিয়া, শেষ ম্যাচে সুযোগ ছিল সান্ত্বনার জয় তুলে নেয়ার। তবে তা আর হয়নি, পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতের জয় ৫ রানে।
গতকাল রবিবার (৩ নভেম্বর) বেঙ্গালুরুর মাঠে রান হয়নি তেমন একটা। টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান তুলতে পারে স্বাগতিকেরা। সতীর্থদের আসা-যাওয়ার ব্যস্ততায় ৩৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। জবাবে ম্যাকডারমটের ৫৪ রানও মান বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়াকে। ইনিংস থানে ১৫৪ রানে।
শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মোটে ১৭ রান। হাতে ৩ উইকেট। তবুও সমীকরণ মেলাতে পারেনি সফরকারীরা। শেষ ওভারে ১০ রান প্রয়োজন হলেও নিতে পারে মাত্র ৩ রান। ফলে ৬ রানের জয় পায় ভারত।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলায় খানিকটা ভারমুক্ত ছিল ভারত। যার প্রভাব ছিল মাঠেও। ৯.১ ওভারে মাত্র ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। জয়স্বী জয়সাওয়ালের ১৫ বলে ২১ কেবল বলার মতো স্কোর৷
এরপর শ্রেয়াস আইয়ারের ব্যাটে পথ খুঁজে পায় ভারত৷ জীতেশ শর্মাকে নিয়ে ২৪ বলে ৪২ ও অক্ষর প্যাটেলকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ৩৪ বলে ৪৬ রান। জীতেশ ১৬ বলে ২৪ ও অক্ষর করেন ২১ বলে ৩১ রান। ফিফটি তুলে নিয়ে শেষ ওভারে আউট হন আইয়ার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ারও। ৭ ওভারে ৫৫ রানেই হারা ৩ উইকেট। ১৮ বলে ২৮ রান করেন ট্রাভিস হেড। এরপর ম্যাকডারমট ও টিম ডেভিড মিলে ১৩ ওভারে তিন অংকের ঘরে পৌঁছান দলকে।
এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের ইনিংস। পরের ৪ ওভারে ৩০ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। মুকেশ কুমার ৩টি ও আর্শদ্বীপ সিং আর রবি শিকার করেন জোড়া উইকেট।


















