ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১:২৫ অপরাহ্ন

একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে চলছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। গতকাল রবিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত চলবে।

এ কর্মসূচি শেষ হলে একদিনের বিরতি দিয়ে দাবি আদায়ে আরও ৪৮ ঘণ্টা অবরোধ চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ষষ্ঠ দফায় বুধবার (২২ নভেম্বর) থেকে এ অবরোধ শুরু হবে। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি চূড়ান্ত করেছে।

এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন কর্মসূচির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ও শরিকদের সূত্রে জানা গেছে এ তথ্য।

২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ