ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, রহিমা ফুড ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ১৭ মিনিট পরযন্ত ডিএসইতে আরডি ফুডের স্ক্রিনে ৯১ লাখ ৬৬ হাজার ৫০৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে রহিমা ফুডের ১ লাখ ৩ হাজার ২১৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ১০৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
হল্টেড তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ভিএফএস থ্রেড ডাইংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/


















